বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
ফিক্সিংয়ের দায়ে ৮ বছরের জন্য নিষিদ্ধ হিথ স্ট্রিক

ফিক্সিংয়ের দায়ে ৮ বছরের জন্য নিষিদ্ধ হিথ স্ট্রিক

ক্রীড়া ডেস্ক: ফিক্সিংয়ের অভিযোগে সব ধরনের ক্রিকেট থেকে ৮ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক। ম্যাচ গড়াপেটার জন্য এই শাস্তি দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি।  স্ট্রিক জিম্বাবুয়ের সর্বকালের সেরা ফাস্ট বোলার। ক্রিকেটকে বিদায় জানানোর পর থেকে স্ট্রিক জিম্বাবুয়ে ও তার দেশের একাধিক ঘরোয়া দলের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৭ থেকে ২০১৮ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএল, বিপিএল ও আফগানিস্তান প্রিমিয়ার লিগের সঙ্গেও যুক্ত ছিলেন স্ট্রিক। ৪৭ বছর বয়সী ক্রিকেটারের বিরুদ্ধে আইসিসির দুর্নীতি দমন বিভাগ একাধিক অভিযোগ এনেছে। যা স্বীকার করে নিয়েছেন স্ট্রিক।

দলের ভিতরের গোপন তথ্য ফাঁস করা, অনৈতিকভাবে উপহার নেওয়া এবং তদন্তে ইচ্ছাকৃতভাবে দেরি করার মতো অভিযোগে বিদ্ধ স্ট্রিক।  আইসিসির ব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আইসিসির দুর্নীতি দমন শাখার শুনানিতে স্ট্রিক অভিযোগ স্বীকার করে নিয়েছেন। ২০২৯ সালের ২৮ মার্চ থেকে তিনি আবারও ক্রিকেটে ফিরতে পারবেন। হিথ স্ট্রিক অভিজ্ঞ প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার ও জাতীয় দলের কোচ। এমনকী একাধিক আইসিসি-র দুর্নীতি দমন সংক্রান্ত সেশনে তিনি হাজির ছিলেন। এবং নিজের দায়িত্বের সম্বন্ধে তিনি যথেষ্ট ওয়াকিবহাল ছিলেন।’ মার্শাল আরও জানিয়েছেন যে, স্ট্রিক এর পরেও আইসিসির দুর্নীতি দমন সংক্রান্ত বিষয়ক শিক্ষামূলক অনুষ্ঠানে সাহায্য় করবেন। যার জন্য আইসিসি তার কাছে কৃতজ্ঞ।
খবর বিবিসি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com