শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
সুনামগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানে ১৮ হাজার টাকা জরিমানা

সুনামগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানে ১৮ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার চিকারকান্দি বাজারে অভিযান পরিচালনা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ‘বাজার মনিটরিং টিম’। আজ সোমবার দুপুর ১২ টায় চিকারকান্দি বাজারের বিভিন্ন দোকান তদারকি করে পাঁচটি প্রতিষ্টানে জরিমানা করেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম। দক্ষিণ সুনামগঞ্জের চিকারকান্দি বাজারে অভিযান পরিচালনা করে সঠিক মূল্য নির্ধারণ ও মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রির জন্য বাজারের পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তদারকিকালে ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা টানানো ও নিয়মিত হালনাগাদ করা এবং ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়।

এছাড়াও  জনসাধারণকে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটার পরামর্শ দেয়া হয়। তদারকি কাজে সহযোগিতা করেন র‌্যাপিড ব্যাটালিয়ন এ্যাকশন (র‌্যাব-৯)-এর সদস্যারা। এ ব্যাপারে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন,  রমজান উপলক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চলমান বাজার অভিযানের অংশ হিসেবে আজ চিকারকান্দি বাজারে অভিযান চালিয়েছি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com