শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ফারুকী গ্রেফতার

বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ফারুকী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির আমির জুনাইদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ইন’আমুল হাসান ফারুকীকে গ্রেফতার করেছে র‌্যাব। ফারুকী হাটহাজারী উপজেলা হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক। বাবুনগরীর পক্ষে গণমাধ্যমে বিবৃতি পাঠাতেন তিনি। গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ রক্ষাও ছিল তার দায়িত্ব।

শুক্রবার রাতে হাটহাজারীর ফতেয়াবাদ বড় দিঘীর পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল বলেন, ‘তিনি শাহ আহমদ শফী হত্যা মামলার আসামি। পাশাপাশি হাটহাজারীর নাশকতার ঘটনার মামলারও আসামি। অন্য কিছু বিষয়ও আছে।’ গ্রেফতার ফারুকীকে ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদ’ হাটহাজারী থানায় হস্তান্তর করা হবে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মশিউর। গত বছরের ১৮ সেপ্টেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান হেফাজতের আমির আহমদ শফী। তিনি হাটহাজারী বড় মাদ্রাসার মহাপরিচালক ছিলেন। হেফাজতে নেতৃত্বের বিরোধের জেরে মৃত্যুর আগের দিন মাদ্রাসায় তুমুল হট্টগোলের মধ্যে শফী মহাপরিচালকের পদ ছাড়তে বাধ্য হন। শফীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল দাবি করে গত বছরের ১৭ ডিসেম্বর তার শ্যালক মো. মইন উদ্দিন চট্টগ্রামের আদালতে মামলা করেন। ওই মামলায় বাবুনগরীসহ ৪৩ জনকে আসামি করে সম্প্রতি আদালতে অভিযোগপত্র দেয় পিবিআই। এদিকে শফীর মৃত্যুর পর হেফাজতের আমিরের পদে আসেন বাবুনগরী। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতা করে গত ২৬ মার্চ থেকে ২৮ মার্চ হেফাজতের বিক্ষোভ-হরতাল থেকে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ঢাকাসহ বিভিন্ন স্থানে সহিংসতা ছড়ায়। হাটহাজারীতে থানা আক্রমণ, ভূমি অফিসে ভাঙচুর, ডাক বাংলোতে হামলাসহ বিভিন্ন সহিংস ঘটনায় পুলিশ একাধিক নাশকতার মামলা করেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com