শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
র‍্যাবের ৫০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে পুলিশে বদলি

র‍্যাবের ৫০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে পুলিশে বদলি

ভিশনবাংলা ডেস্ক: র‍্যাবে থাকা পুলিশের ঊর্ধ্বতন ৫০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদেরকে পুলিশে ফেরত পাঠিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) পুলিশ সদর দফতরের এক আদেশে তাদের বদলি করা হয়। বদলি হওয়া ৫০ জনের মধ্যে ১০ জন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) এবং ৪০ জন সহকারী পুলিশ সুপার (এএসপি)।

আদেশটিতে স্বাক্ষর করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তাদেরকে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে। আদেশে বলা হয়, বদলি হওয়া অফিসারদের ৩ জুনের মধ্যে স্ট্যান্ড রিলিজ করে ৪ জুন পুলিশে যোগদান করার নির্দেশ দেওয়া হলো।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com