সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
মানবসম্পদ উন্নয়নে প্রতিষ্ঠানিক কার্যক্রম বাড়াতে হবে: নসরুল হামিদ

মানবসম্পদ উন্নয়নে প্রতিষ্ঠানিক কার্যক্রম বাড়াতে হবে: নসরুল হামিদ

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, মানবসম্পদ উন্নয়নে প্রতিষ্ঠানিক কার্যক্রম বাড়াতে হবে। শনিবার (২৯ মে) ‘লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফর পাওয়ার সেক্টর অর্গানাইজেসন্স’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী। কোর্সটির আয়োজন করে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিপিএমআই)।

প্রতিমন্ত্রী বলেন, ২০৪১ সালের বাংলাদেশে এমন দক্ষ কর্মীবাহিনী প্রয়োজন। যাদের দলগত হবে কার্যক্রম সুসংগঠিত ও সুপরিকল্পিত।

নসরুল হামিদ আরও বলেন, প্রতিনিয়ত পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে সমন্বয় করে আধুনিক প্রযুক্তিবান্ধব বিদ্যুৎ খাত গঠিত হচ্ছে। এ খাতে নেতৃত্ব দিতে হলে নিজেদের আধুনিক করে গড়ে তুলতে হবে। দ্রুত সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা থাকতে হবে। সেজন্য নিয়মিত প্রশিক্ষণের ভেতর থাকা বাঞ্ছনীয়।

এ সময় তিনি সকল কর্মকর্তাকে গ্রাহকবান্ধব হয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার জন্য নির্দেশ প্রদান করেন। এছাড়া গ্রাহকের প্রত্যাশা অনুযায়ী বিদ্যুৎ সেবা প্রদানে আন্তরিক হয়ে কাজ করার আহবান জানান।

ভার্চুয়াল এই অনুষ্ঠানে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের রেক্টর মো. মাহবুব-উল-আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মঈন উদ্দিন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com