শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
ভাসানচরে বিভিন্ন সুযোগ সুবিধার দাবিতে রোহিঙ্গাদের বিক্ষোভ মিছিল

ভাসানচরে বিভিন্ন সুযোগ সুবিধার দাবিতে রোহিঙ্গাদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন সুযোগ সুবিধার দাবিতে রোহিঙ্গারা বিক্ষোভ মিছিল করেছে। সোমবার (৩১ মে) সকাল ১১টায় জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) দুই সহকারী হাইকমিশনারসহ ১৪ সদস্যের প্রতিনিধি দলের সামনে তারা এই বিক্ষোভ করে।

জানা যায়, আজ সকালে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার সহকারী হাইকমিশনার রউফ মাজাও এবং গিলিয়ান ট্রিগসসহ ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল ভাসানচরে রোহিঙ্গাদের সুযোগ সুবিধা পর্যবেক্ষণ করতে পরিদর্শনে আসেন। এ সময় রোহিঙ্গারা প্রতিমাসে ৫হাজার টাকা, মানসম্পন্ন রেশন, কর্মসংস্থান এবং পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থার দাবিতে এই বিক্ষোভ করেন। ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম এই তথ্য নিশ্চিত করে জানান, বিভিন্ন সুযোগ সুবিধার দাবি জানিয়ে রোহিঙ্গারা বিক্ষোভ করেছে। নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, রোহিঙ্গারা প্রতিমাসে নগদ ৫ হাজার টাকা, মানসম্পন্ন রেশন, কর্মসংস্থান এবং পর্যাপ্ত চিকিৎসার দাবি করে বিক্ষোভ করে। এমনকি বিভিন্ন দাবি তুলে তারা এখানে থাকতে অনীহা প্রকাশ করে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com