রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে নীলক্ষেতে সড়ক অবরোধ

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে নীলক্ষেতে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক: হল ক্যাম্পাস খুলে সশরীরে পরীক্ষা নেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্বিবিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের সাধারণ শিক্ষার্থীরা।  আজ বৃহস্পতিবার (৩ জুন) বেলা ১১টায় রাজধানীর নীলক্ষেত মোড়ের পুলিশ বক্সের সামনে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি করেন, বন্ধের ১৪ মাস অতিক্রান্ত হলেও শিক্ষা কার্যক্রম নিয়ে শিক্ষা মন্ত্রণালয় বা কলেজ প্রশাসন থেকে কোনো রোডম্যাপ ঘোষণা করা হয়নি। বরং কোনো পরিকল্পনা ছাড়া একের পর এক তারিখ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় থেকে এক প্রকার দায়িত্ব এড়িয়ে যাওয়া হয়েছে।  অনলাইন ক্লাস চালু রাখা হয়েছে যেখানে আর্থিক সংকট ও নেটওয়ার্ক সমস্যার কারণে অধিকাংশ শিক্ষার্থী অংশ নিতে পারেনি। যার ফলে অনেক শিক্ষার্থীই শিক্ষা কার্যক্রম থেকে ঝরে পড়েছে। অথচ যেখানে অফিস-আদালত খোলা রাখা হয়েছে সেখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখাটা অযৌক্তিক। শিক্ষার্থীরা আরও বলেন, একাডেমিক কাউন্সিলে আবাসিক হল বন্ধ রেখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অথচ এখানকার বেশিরভাগ শিক্ষার্থীই ঢাকার বাইরে থেকে এসে পড়াশোনা করেন এবং বিভিন্ন জায়গায় টিউশনি করে নিজের খরচ চালায় আবার অনেক সময় পরিবারকেও আর্থিক সহযোগিতা করে তাদের টিকে থাকতে হয়।  তারা বলেন, করোনাকালীন অনেকেই টিউশন হারিয়ে অনিশ্চিত জীবনযাপন করছেন।  এমন অবস্থায় পরীক্ষার জন্য ঢাকায় তার পক্ষে মেসে ওঠা অসম্ভব হয়ে দাঁড়াবে। অন্যদিকে প্রস্তুতির পর্যাপ্ত সময় না দিয়ে, হল ক্যাম্পাস খুলে না দিয়ে, যথাযথ রোডম্যাপ তৈরি না করে, পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে শিক্ষার্থীরা আরেক নতুন সংকটে পড়বে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com