সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
রাজধানীর বস্তিগুলোতে বসবে ফায়ার হাইড্রেন্ট: মেয়র আতিক

রাজধানীর বস্তিগুলোতে বসবে ফায়ার হাইড্রেন্ট: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক: আগুন নেভানোর কাজে পানির প্রাপ্যতা সহজ করতে রাজধানীর বস্তিগুলোতে প্রয়োজনীয় সংখ্যক ফায়ার হাইড্রেন্ট (অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত বিশেষ পানিকল) স্থাপন করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ মঙ্গলবার (৮ জুন) রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা অনুষ্ঠানে তিনি এই কথা জানান।

ডিএনসিসি মেয়র বলেন, ‘ঢাকা উত্তর সিটিতে বস্তির সংখ্যা বেশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়ই এসব বস্তির খোঁজ-খবর নেন। কিন্তু অগ্নিদুর্ঘটনা আমাদের ব্যথিত করে। তাই ডিএনসিসির আসন্ন বাজেটে প্রতিটি বস্তিতে পর্যাপ্ত ফায়ার হাইড্রেন্ট স্থাপন করতে অর্থ বরাদ্দ রাখা হবে। ইতোমধ্যে সংশ্লিষ্টদের এই বিষয়ে নির্দেশনা দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘ফায়ার হাইড্রেন্ট বসানোর পর বস্তির বাসিন্দাদের প্রশিক্ষণ দেয়া হবে। যাতে আগুন লাগলে তাৎক্ষণিক তারা আগুন নিয়ন্ত্রণ করতে পারেন। এতে ফায়ার সার্ভিসের অপেক্ষায় থাকতে হবে না।’ উল্লেখ্য, ফায়ার হাইড্রেন্ট হলো পানি সংরক্ষণাগারের সঙ্গে সংযুক্ত বিশেষ পানিকল। সাধারণত রাস্তার ধারে ফায়ার হাইড্রেন্ট স্থাপন করা হয়। এই কলের সঙ্গে নল যুক্ত করে ফায়ার সার্ভিসের কর্মীরা সরাসরি এই পানি আগুন নেভানোর কাজে ব্যবহার করতে পারেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com