বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
নরসিংদীতে ডাকাত সন্দেহে গণপিটুনি, দুই যুবক নিহত

নরসিংদীতে ডাকাত সন্দেহে গণপিটুনি, দুই যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (৮ জুন) রাত ৮টার দিকে নরসিংদীর বেলাব ও রায়পুরা থানার মাঝামাঝি দড়িকান্দি-বড়চর সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- রায়পুরা থানাধীন উত্তর বাখর নগর ইউনিয়নের লোচনপুর গ্রামের আতাউর রহমানের ছেলে জুয়েল মিয়া (৩০), ও একই গ্রামের শহিদুল্লাহর ছেলে নাদিম (৩০)।

বেলাব থানার ওসি সাফায়েত হোসেন পলাশ এ তথ্য জানান।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দি বাসস্ট্যান্ড থেকে রায়পুরা উপজেলার সীমান্তবর্তী বড়চরগামী সড়কে প্রায় সময় ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। মঙ্গলবার রাত ৮টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তিন-চারজন ব্যক্তি ওই এলাকায় প্রবেশ করলে তা স্থানীয়দের নজরে আসে। পরে স্থানীয়দের আর্তচিৎকারে দড়িকান্দি ও বড়চর এলাকার লোকজন জড়ো হয়ে সন্দেহভাজন ডাকাতদের অবরুদ্ধ করার চেষ্টা করে। এ সময় ডাকাতরা অটোরিকশাটি ফেলে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী দুজনকে আটক করতে সক্ষম হয় এবং বাকিরা পালিয়ে যায়। বিক্ষুব্ধ জনতা আটককৃত দুজনকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ ছাড়াও উত্তেজিত জনতা ডাকাতদের ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করলে গাড়ির সিলিন্ডারের গ্যাস থেকে আগুন লেগে পুরো গাড়ি পুড়ে যায়। নিহত দুইজনের মধ্যে জুয়েলের বিরুদ্ধে রায়পুরা থানায় মাদক মামলা রয়েছে বলে ও পুলিশ জানিয়েছে

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com