সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
আগামী ৫ দিনের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের পূর্বাভাস

আগামী ৫ দিনের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক: আগামী পাঁচ দিনের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  তবে এই লঘুচাপ নিম্নচাপে পরিণত হলেও এখন পর্যন্ত ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই।

গতকাল মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিও হতে পারে। আবহাওয়ার সংক্ষিপ্তাসারে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও ময়মনসিংহ পর্যন্ত অগ্রসর হয়েছে।  দেশের অবশিষ্টাংশেও মৌসুমি বায়ু আসার অনুকূল পরিস্থিতি রয়েছে। গতকাল সকাল ৬টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে চুয়াডাঙ্গায় ৫৪ মিলিমিটার।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com