বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৫০, শনাক্ত ফের ৩ হাজারের বেশি

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৫০, শনাক্ত ফের ৩ হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক: দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৫০ জন। এ ছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৩৩১৯ জন। এর আগে গতকাল সোমবার করোনায় ৫৪ জনের মৃত্যু হয়। এ ছাড়া শনাক্ত হয় ৩০৫০ জন।

আজ বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানোন হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ২৪৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৭১ হাজার ৭৩ জন। ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৯৫৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ২৬৫টি।

এতে বলা হয়, নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ২৭ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬২ লাখ ১৮ হাজার ৯৭৯টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪০ শতাংশ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com