রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
দেশে ফাইজারের প্রথম ডোজের টিকাদান শুরু

দেশে ফাইজারের প্রথম ডোজের টিকাদান শুরু

নিজস্ব প্রতিবেদক: মহামারি করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণ তাণ্ডব দমাতে দেশে ফাইজারের প্রথম ডোজের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (২১ জুন) সকাল থেকে প্রাথমিকভাবে ঢাকার তিনটি হাসপাতালে এই টিকা প্রদান শুরু হয়।

এর আগে রবিবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে এই টিকা কার্যক্রম শুরুর কথা জানানো হয়।

ব্রিফিংয়ে জানানো হয়, প্রাথমিক অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এই টিকার ট্রায়াল বা ফার্স্ট-রান শুরু হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রতিদিন ১২০ জনকে দেওয়া হবে ফাইজারের টিকা।

এ ক্ষেত্রে যারা আগে থেকে নিবন্ধন করেছিলেন, কিন্তু টিকা নিতে পারেননি তারা অগ্রাধিকার পাবেন। এছাড়া টিকা দেওয়ার পর এক সপ্তাহ টিকা গ্রহীতাদের ওপর এর প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হবে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com