রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
শিমুলিয়া-বাংলাবাজারে লঞ্চ বন্ধ, চলছে ফেরি

শিমুলিয়া-বাংলাবাজারে লঞ্চ বন্ধ, চলছে ফেরি

নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জে ৯ দিনের লকডাউনকে কেন্দ্র করে জনগণের চলাচল নিয়ন্ত্রণে শিমুলিয়া ঘাটসহ জেলার ১০টি পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। মঙ্গলবার সকাল থেকে জেলার প্রবেশ পথগুলোতে এসব চেকপোস্ট বসানো হয়। চেকপোস্ট দিয়ে জেলার ভেতরে বহিরাগতদের প্রবেশ রোধ ও জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে যেতে দেয়া হচ্ছে না।

জেলায় বন্ধ রয়েছে শপিংমলসহ লকডাউনের আওতাধীন দোকানপাট ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। এদিকে ভোর থেকে জেলার শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে লকডাউনের আওতামুক্ত গাড়ি পারাপারে এ রুটে ফেরি চলাচল করছে। ফেরিতে পণ্যবাহী ও জরুরি গাড়ি ছাড়া কোনো ধরনের যাত্রী পারাপার করা হচ্ছে না।

এ বিষয়ে বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বর্তমানে ১৪টি ফেরি সচল রয়েছে। এসব ফেরি দিয়ে দিয়ে শুধুমাত্র কাঁচামাল, পণ্যবাহী গাড়ি ও জরুরি রোগীবাহী গাড়ি পার করা হচ্ছে। সাধারণ যাত্রী পারাপার বন্ধ রয়েছে। ঘাটে গাড়ির চাপ নেই।

বিআইডাব্লিটিএ শিমুলিয়াঘাটের বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, ভোর থেকে লঞ্চ চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। কোন ধরনের যাত্রীবাহী লঞ্চ ও স্পীডবোট চলাচল করছে না।

লকডাউনের বিষয়ে জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার সাংবাদিকদের জানান, লকডাউনের সময় নিত্য প্রয়োজনীয় কাঁচামাল ও খাদ্যদ্রব্য ছাড়া অন্যান্য দোকানপাট, শপিংমল বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া কোন ধরনের ইঞ্জিনচালিত যান চলবে না। জেলার ১০ প্রবেশ পথে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট থাকবে। কারখানা খোলা রয়েছে, শ্রমিকরা পায়ে হেঁটে অথবা নিজস্ব উপায়ে কর্মস্থলে যেতে পারবে। কেউ নিয়ম অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com