শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
ঠাকুরগাঁওয়ে করোনায় মৃত্যুতে রেকর্ড, একদিনে ৮ জনের মৃত্যু !

ঠাকুরগাঁওয়ে করোনায় মৃত্যুতে রেকর্ড, একদিনে ৮ জনের মৃত্যু !

অন্তর রায় প্রিন্স, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত অবস্থায় একদিনে ৮ জনের মৃত্যু হয়েছে। এটিই ছিলো জেলার একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এর আগে গত ২৬ জুন একদিনে সর্বেচ্চ ৫ জনের মৃত্যু হয়। এদিকে গত ২৪ ঘন্টায় জেলায় মোট ১৮৩টি নমুনা পরীক্ষা করে ১০৩ জনের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়াল ৩১৮৭ জন, আক্রান্তদের মধে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়েছেন ১৭৯৫ জন আর এ পর্যন্ত মৃত্যু বরণ করল ৮১ জন।

আজ মঙ্গলবার (২৯ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য তুলে ধরেন জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৮ জন। এদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন একজন, বালিয়াডাঙ্গীতে ২জন, পীরগঞ্জে একজন, রাণীশংকৈলে ৩জন ও হরিপুরে একজন।

নতুন শনাক্ত ১০৩ জনের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ৫৭ জন, বালিয়াডাঙ্গীতে ৯ জন, পীরগঞ্জে ১৪ জন, রাণীশংকৈলে ১৯ জন ও হরিপুরে ৪ জন।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ও বাসায় থেকে যারা চিকিৎসা নিচ্চিছিলেন তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৭ জন।

এছাড়া করোনার বিস্তার রোধে জেলাবাসিকে সরকারি নির্শেনা পালনসহ সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com