শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
কঠোর লকডাউনের তৃতীয় দিনে ভ্রাম্যমাণ আদালতের মামলা-জরিমানা

কঠোর লকডাউনের তৃতীয় দিনে ভ্রাম্যমাণ আদালতের মামলা-জরিমানা

মোঃ নজরুল ইসলাম খান: লকডাউনের তৃতীয় দিনে হবিগঞ্জ জেলার মাধবপুরে কঠোর অবস্থানে দেখা গেছে আইশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
শনিবার ৩ জুলাই সকাল থেকে শহরের বিভিন্ন সড়ক জনমানব শূন্য ও বিপনি বিতানগুলো বন্ধ দেখা গেছে।
সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে সক্রিয় রয়েছে। চলছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, লকডাউনের তৃতীয় দিনের দুপুর ২টা পর্যন্ত উপজেলায় ১৪ মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ১৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন-উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন ও সঙ্গে ছিলেন লেফটেন্যান্ট ইমাম সহ সেনাবাহিনী সদস্যরা ও পুলিশের পক্ষ থেকে উপজেলা বিভিন্ন স্থানে চেকপোষ্ট রয়েছে।
চলমান বিধি-নিষেধ অমান্য করায় হবিগঞ্জে জেলায় আজ বিকাল ৪টা পর্যন্ত ৮০ ব্যক্তিকে ১৬০,১০০/- টাকা জরিমানা করেছে ১২টি মোবাইল কোর্ট জেলা প্রশাসন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com