বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

গৌরীপুরে কঠোর লক ডাউন বাস্তবায়নে ২৩ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

গৌরীপুরে কঠোর লক ডাউন বাস্তবায়নে ২৩ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

দিলীপ কুমার দাস ও মো. মাসুদ আলম ভূঞা (ময়মনসিংহ জেলা প্রতিনিধি):
ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (৫ জুলাই ২০২১) সারাদিন ব্যাপী কঠোর লক ডাউন বাস্তবায়ন করতে গিয়ে ২৩ জনকে, ৯ হাজার ৭ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ৯ জনকে ৪ হাজার ২ শত টাকা এবং সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদুর রহমান ১৪ জনকে ৫ হাজার ৫ শত টাকা জরিমানা করেছেন। উল্লেখ্য যে, উপরোক্ত ২৩ জনের বিরুদ্ধে মামলা হয় এবং জরিমানা আদায়ের মাধ্যমে তাৎক্ষণিক তা নিস্পত্তি করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com