বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

গৌরীপুরে আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক

গৌরীপুরে আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক

ময়মনসিংহ জেলা ভ্রাম্যমান প্রতিনিধি মো. মাসুদ আলম: 

ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার(৯ জুলাই) জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক উপজেলার আশ্রয়ণ-২ প্রকল্পের নির্মিত ঘর পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক উপজেলার আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ সংক্রান্ত মনিটরিং কমিটির সাথে মত বিনিময় করে নির্মিত ঘরসমূহের যথাযথ রক্ষণাবেক্ষণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শনের সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, সহকারি কমিশনার (ভূমি) আবিদুর রহমান, ডিআরআরও, পিআইও, উপজেলা প্রকৌশলী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com