শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
গজারিয়ায় হোসেন্দী ইউনিয়নে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল ও খাদ্য সামগ্রী বিতরণ

গজারিয়ায় হোসেন্দী ইউনিয়নে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল ও খাদ্য সামগ্রী বিতরণ

গজারিয়া প্রতিনিধি সুমন খান:

গজারিয়ার হোসেন্দী ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভি জি এফের ১০ কেজি করে চাল বিতরণ করেন  হোসেন্দী ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মোঃ মনিরুল হক মিঠু। দেশে করোনাকালীন মহামারী পরিস্থিতির কারনে গজারিয়া হোসেন্দী ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রীও বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫জুলাই) বেলা ১১ টা থেকে গজারিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ওই সময় উপস্থিত ছিলেন গজারিয়া হোসেন্দী ইউনিয়ন পরিষদের দুই-দুই বার সফল সেরা চেয়ারম্যান মোঃ মনিরুল হক মিঠু ও বিভিন্ন ওয়ার্ডের মেম্বার ও মহিলা মেম্বার গন।

এসময় উপকার ভোগী অনেকগুলো পরিবারের মাঝে ১০ কেজি করে ও ৩ জনকে ১ বস্তা করে চাউল বিতরণ করেন।

 গজারিয়া হোসেন্দী ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠু ভিশন বাংলাকে বলেন, দেশের চলমান এই লকডাউনে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে ‘দেশের কোন মানুষ না-খেয়ে থাকবে না’ এই স্লোগানকে সামনে রেখে গজারিয়া উপজেলার  কর্মহীন মানুষের মাঝে সরকারী বরাদ্দকৃত চাল বিতরণ করে যাচ্ছি।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com