শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৭ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮ জন করোনায় এবং ৯ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন মারা যান।  আজ শনিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ইউনিটটিতে করোনায় মারা গেছেন ময়মনসিংহ সদরের নাসিরুদ্দিন (৬৫), তারা বালা সাহা (৮০), অপর্না গোমেজ (৪২), নার্গিস আক্তার (৬০), তারাকান্দার শাহিদা আক্তার (৩৮), জামালপুরের বকশিগঞ্জ উপজেলার রোকেয়া (৬০), শেরপুর সদরের গেন্দাফুল (৩৫) ও কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আকলিমা খাতুন (৪৯)। এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যান- ময়মনসিংহ সদরের আবদুর রশিদ (৬৫), জেসমিন রহমান (৬৩), মুক্তাগাছার মোছা. মরিয়ম (৭০), সোহরাব উদ্দিন (৬৫), ফুলবাড়িয়ার পারভিন আক্তার (৩৫), আছিয়া বেগম (৪০), তারাকান্দার সুরুজ আলী (৪৮), সুনামগঞ্জের দিজেন্দ্র ( ৬৫) এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার শিল্পী আক্তার (৪০)।  ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৩৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন। নতুন ভর্তি হয়েছেন ৫৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ জন।  সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৩৬টি নমুনা পরীক্ষা করে ১০৮ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৪ দশমিক ৭৭ শতাংশ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com