বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
ফকিরহাটে পিকআপের ধাক্কায় ইজিবাইকের ৬ যাত্রী নিহত

ফকিরহাটে পিকআপের ধাক্কায় ইজিবাইকের ৬ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের ফকিরহাটে ইজিবাইক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৬ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন। আজ শুক্রবার (২৩ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার বৈলতলী প্রাইমারি স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা ইজিবাইকের যাত্রী।

খবর পেয়ে থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ছয়জনের মৃতদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনাকবলিত ইজিবাইক ও পিকআপ ভ্যান পুলিশ জব্দ করেছে।

মৃতদের মধ্যে তাৎক্ষণিকভাবে দুইজনের নাম জানা গেছে। এঁরা হলেন বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার নলদা গ্রামের পান ব্যবসায়ী উৎপল রাহা (৩৬) ও নয়ন দত্ত (২৮)। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম খায়রুল আনাম বলেন, যাত্রীবাহী ইজিবাইকটি বৈলতলী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা খুলনা অভিমুখী পিকআপ ভ্যানটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের ছয় যাত্রী নিহত হন। আর একজন গুরুতর আহত হন। আহত যাত্রীকে উদ্ধার করে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যান ও ইজিবাইকটি জব্দ করা হয়েছে। চালকদের পাওয়া যায়নি। ছয়জনের মৃতদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

বাগেরহাট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম সারওয়ার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। এরপর সেখান থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com