শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
করোনা আক্রান্ত হয়ে শেবাচিমে চিকিৎসাধীন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে শেবাচিমে চিকিৎসাধীন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের মৃত্যু

আগৈলঝাড়া প্রতিনিধিঃ

করোনায় আক্রান্ত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তার (২৯)।

বুধবার দুপুরে শেবাচিমের পরিচালক ডাঃ এইচএম সাইফুল ইসলাম জানান, সানিয়া আক্তার সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত ১২ জুলাই তিনি ঝালকাঠি সদর হাসপাতালে র‌্যাপিড এন্টিজেন টেস্টে করোনা পজেটিভ নিশ্চিত হন। তার স্বামী ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএইচএম ইমরানুর রহমানও একইদিন করোনা পজেটিভ নিশ্চিত হয়েছেন।

তিনি আরও জানান, অন্তঃসত্ত্বা হওয়ায় ওইদিনই সানিয়া আক্তারকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গত ১৬ জুলাই তাকে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। অন্তঃসত্ত্বা হওয়ায় সানিয়া আক্তারের শরীরে রোগ প্রতিরোধ মতা কম ছিলো। এছাড়া তার প্রচুর শ্বাসকষ্ট ছিলো। ফলে হাই ফো ন্যাজাল ক্যানোলা দিয়ে তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু চিকিৎসকদের সকল প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com