সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
২৪ ঘণ্টায় ১৯৪ জন ডেঙ্গু রোগী ভর্তি, ভাঙল আগের রেকর্ড

২৪ ঘণ্টায় ১৯৪ জন ডেঙ্গু রোগী ভর্তি, ভাঙল আগের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৪ জন রোগী। যা এ বছরে সর্বোচ্চ। এরমধ্যে ঢাকাতেই ১৮১ জন। আর ঢাকার বাইরে ১৩ জন।

আজ বৃহস্পতিবার (২৯) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।

বিবৃতিতে বলা হয়, হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪২ জন। ঢাকায় ভর্তি হওয়া ১৮১ জন রোগীর মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৬২ জন ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১১৯ জন। এ ছাড়া ডেঙ্গু সন্দেহে মারা যাওয়া চারজনের তথ্য পর্যালোচনার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে।

এ বছরের ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার (২৯ জুলাই) পর্যন্ত রাজধানীসহ সারা দেশে মোট ২ হাজার ২৯২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৬৪৬ জন রোগী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com