বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের জড়ি ও টুইস্টিং শ্রমিকদের মাঝে নগদ অর্থ প্রদান

সিরাজগঞ্জের জড়ি ও টুইস্টিং শ্রমিকদের মাঝে নগদ অর্থ প্রদান

নিজস্ব প্রতিবেদক:  প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে কোভিড-১৯ সংক্রমণে ক্ষতিগ্রস্ত জেলার জড়ি ও টুইস্টিং মিলের ২৬৫ জন শ্রমিকদের নগদ অর্থ প্রদান করা হয়েছে। সোমবার (২ আগস্ট ) সকালে শহরের শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ উপহার তুলে দেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। সবার উদ্দেশ্যে জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ বলেন, সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক, সাবান দিয়ে হাত ধৌত করতে এবং সবাইকে বাড়িতে থাকার আহবান জানান। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ অনিন্দ্য গুহ, ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ্, ইসরাত জাহান, আফিফান নজমু, পরাগ সাহা, প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com