বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

বগুড়ায় নকল স্বর্ণের মূর্তিসহ গ্রেপ্তার ২

বগুড়ায় নকল স্বর্ণের মূর্তিসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় নকল স্বর্ণের মূর্তিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সদরের তিনমাথা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে বগুড়া র‌্যাব। র‌্যাবের দাবি, গ্রেপ্তার দুজন প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেন।

গ্রেপ্তার দুজন হলেন, আব্দুল জলিল (৪৫) ও মো. জাহানুর (৪২)। তাদের বাড়ি বগুড়ার কাহালু উপজেলায়।

র‌্যাব জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে বগুড়া সদরের তিনমাথা এলাকায় ওই দুই ব্যক্তি প্রতারণার জন্য দাঁড়িয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি নকল স্বর্ণের মূর্তি, একটি মোবাইল, সিম এবং নগদ টাকা জব্দ করা হয়।

বগুড়া র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা দীর্ঘদিন ধরে নকল সোনার মূর্তিসহ বিভিন্ন ধরণের মূর্তি দ্বারা জনসাধারণকে প্রতারণা করে বড় অংকের টাকা হাতিয়ে নিচ্ছিলেন। গ্রেপ্তার দুজনকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com