শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার লিও ক্লাবের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ‘তেল নেই’ লেখা পাম্পে মিলল ৯৭৮৩ লিটার জ্বালানি ডিজেল সংকটে মাঠে পানি নেই, বোরো ধান ঝুঁকিতে — কৃষকের কান্নায় ভাসছে নরসিংদী ভারত-পাকিস্তানসহ ৪ দেশের নাম লিখে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী স্বাধীনতার চেতনায় উদ্দীপ্ত নরসিংদী: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস
একমাত্র মেয়েকে শ^শুর বাড়ি পাঠিয়েই মৃত্যুর কোলে ঢলে পরেন মা!

একমাত্র মেয়েকে শ^শুর বাড়ি পাঠিয়েই মৃত্যুর কোলে ঢলে পরেন মা!

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
একমাত্র মেয়েকে সামাজিকভাবে পাত্রস্থ করার পর পরই চিৎকার দিয়ে স্টোক করে মৃত্যুরকোলে ঢলে পরেন মা জেসমিন বেগম (৪৫)। এ ঘটনার পর একনিমিষেই বিয়ে বাড়ির সকল আনন্দ বন্ধ হয়ে শোকের বাড়িতে পরিনত হয়েছে। ঘটনার একদিন পর শনিবার সকালে মায়ের মৃত্যুর খবর জানতে পারেন নববধূ এমি আক্তার (১৯)।

ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের দক্ষিণ কটকস্থল দিঘিরপাড় গ্রামে। শনিবার সকাল দশটার দিকে মৃত জেসমিন বেগমের জানাজা শেষে পারিবারিক কবরস্তানে দাফন করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের হারুন হাওলাদারের কন্যা এমি আক্তারকে (১৯) সামাজিকভাবে দিয়াশুর গ্রামের এক যুবকের সাথে বিয়ে দেয়া হয়। উভয়পরিবারের সম্মতিতে ক্ষুদ্র পরিসরে শুক্রবার বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষে বিকেলে কনেকে নিয়ে বরের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয় বরযাত্রী। দুই সন্তানের জননী জেসমিন বেগম তার একমাত্র মেয়েকে পাত্রস্থ করার পর ঘরে গিয়ে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। ওইদিন সন্ধ্যায় তাকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।####

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com