বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
নাটোরে পিকআপ উল্টে নারী ও শিশুসহ ৬ জন নিহত

নাটোরে পিকআপ উল্টে নারী ও শিশুসহ ৬ জন নিহত

নিজস্ব প্রতিবেদক:  নাটোরের গুরুদাসপুরে একটি পিকআপ উল্টে নারী ও শিশুসহ ছয়জন নিহতের খবর পাওয়া গেছে। রবিবার (৮ আগস্ট) বেলা পৌনে ২টার দিকে কাছিকাটা টোলপ্লাজার অদুরে বাসস্ট্যান্ডের নিকট এ ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন। তবে প্রাথমিক অবস্থায় নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বনাপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, কুষ্টিয়া থেকে একটি পিকআপ ট্রাকে ১১জন যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। পথে কাছিকাটা বাস্ট্যান্ডের  কাছে পিকআপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত এবং বাকী ছয়জন আহত হয়। আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে এক শিশুর মৃত্যু হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com