শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
জাতীয় শোক দিবস উপলক্ষে মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাবের দোয়া ও আলোচনা সভা

জাতীয় শোক দিবস উপলক্ষে মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাবের দোয়া ও আলোচনা সভা

মুকবুল হোসেন : ১৫ ই আগস্ট ২০২১ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম মৃত্যুবার্ষিকী ও ১৫ ই আগস্ট এর সকল শহীদদের স্মরণে মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাব কার্যালয় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর জেলা প্রেসক্লাব ( মাঠপাড়া) মিলনায়তনে জেলা প্রেসক্লাব উদ্যোগে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি এম জামাল মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের সভাপতি এড: সোহানা তাহমিনা।
সাধারন সম্পাদক সাইফুল ইসলাম কামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক এশিয়াবানী পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন শিহাব, কোষাদক্ষ ও দৈনিক দিনের পত্রিকার জেলা প্রতিনিধি সাইদ-উর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দৈনিক আমার বার্তা ও বাংলা টিভি, গজারিয়া প্রতিনিধি মোঃ মুকবুল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক ও দৈনিক ভোরের কলাম পত্রিকার জেলা প্রতিনিধি আবু সাইদ দেওয়ান সৌরভ, প্রচার সম্পাদক ও দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার প্রতিনিধি সাখাওয়াত হোসেন মানিক, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক ও দৈনিক বাংলাদেশ কন্ঠ শ্রীনগর প্রতিনিধি ফরহাদ হোসেন জনি, দৈনিক নতুন দিন পত্রিকার জেলা প্রতিনিধি সালমান রিদয়, কার্যকরি সদস্য ও দৈনিক অন্য দিগন্ত পত্রিকার প্রতিনিধি আবুল কালাম, কার্যকরি সদস্য দেলোয়ার হোসেন।
আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি তানজিলা পারভিন, জেলা আইনজীবী সমিতির সদস্য এড: জানে আলম প্রিন্স, জেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী ফারহানা আক্তার এ্যানি, গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ সভাপতি খাদিজা আক্তার প্রমুখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com