বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
হবিগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

হবিগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

নিজস্ব সংবাদদাতা: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কার্ভাড ভ্যানচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৭ যাত্রী নিহত হয়েছেন।

সোমবার (১৬ আগস্ট) সকাল ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের নছরতপুরে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে চারজন পুরুষ ও দুইজন নারী রয়েছে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, চুনারুঘাট থেকে যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাটি হবিগঞ্জ যাচ্ছিল। ওলিপুর এলাকায় সিলেটগামী একটি কাভার্ড ভ্যান পেছন দিক থেকে ধাক্কা দিলে অটোরিকশার চারজন পুরুষ ও দুইজন নারী ঘটনাস্থলেই মারা যান। আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সকলেই অটোরিকশার যাত্রী।

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com