বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

বিদিশা-এরিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

বিদিশা-এরিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

আদালত প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের বাড়ি ‘প্রেসিডেন্ট পার্ক’ দখলের অভিযোগে তার সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক, ছেলে শাহাতা জারাব এরশাদ এরিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।সোমবার (১৬ আগস্ট) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক কাজী মুশফিক মাহবুব রবিনের আদালতে মামলাটি দায়ের করেন জাতীয় পার্টির সাবেক হুইপ এইচ এম গোলাম রেজা ও তার স্ত্রী জিন্নাতুন নাহার শিমু। আদালত এ বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের সেরেস্তাদার শাহাদাত হোসেন।

অপর বিবাদীরা হলেন-এরিক ওয়েন হুসেইন, আরমান এরশাদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), অতিরিক্ত আইজিপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, উপ-কমিশনার, স্পেশাল ব্র‌্যাঞ্চের ইমিগ্রেশন পুলিশ সুপার ও গুলশান থানার অফিসার ইনচার্জ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com