শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
দলীয় পরিচয়ের আড়ালে কোনো অপরাধী পার পাবে না

দলীয় পরিচয়ের আড়ালে কোনো অপরাধী পার পাবে না

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলীয় পরিচয়ের আড়ালে কোনো অপরাধী পার পাবে না।

শুক্রবার (২০ আগস্ট) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিটিতে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেওয়া বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার দেশে কোনো সন্ত্রাসের রাজত্ব কায়েম করেনি বরং বিএনপির পৃষ্ঠপোষকতায় পরিপুষ্ট সন্ত্রাস ও দুর্বিত্তায়নের বিস্তার প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

ওবায়দুল কাদের বলেন, দলীয় পরিচয়ের আড়ালে কোনো অপরাধী পার পাবে না। আওয়ামী লীগ সবসময় আইনের শাসন প্রতিষ্ঠার বিষয়ে বদ্ধপরিকর। দলীয় পরিচয়ের আড়ালে কোনো অপরাধী কোনো দিন প্রশ্রয় পায়নি, আগামীতেও পাবে না।

তিনি বলেন, বরিশালের ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। এরইমধ্যে অনেকেই গ্রেপ্তার হয়েছেন।

শোকের মাস আগস্টে শোককে শক্তিতে পরিণত করে শেখ হাসিনার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com