বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
গজারিয়ায় একই পরিবারের ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ

গজারিয়ায় একই পরিবারের ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ

গজারিয়া প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় ভবের চর ইউনিয়ন আলিপুরা গ্রামে বাবা মা ও দুই সহোদর ভাই এবং বড় ভাইয়ের স্ত্রী সহ ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে ।
বুধবার সকাল ১১ ঘটিকায় আলিপুরা গ্রামে মুজিবুর রহমানের বাড়িতে এই ঘটনা ঘটেছে।
আহতরা হলেন মুজিবুর রহমান (৬৮),মুজিবুর রহমানের স্ত্রী আলীমন নেছা, ছেলে হানিফ , জয়নাব আলী, ও হানিফের স্ত্রী শাহিনুর বেগম।
আহত মুজিবুর রহমান ও মুজিবুর রহমানের স্ত্রী জানান ছেলে মোশাররফ এবং মোশারফের শেলক রিয়াজ, শশুর আশরাফ আলী কথা কাটাকাটির একপর্যায়ে অন্য বাড়ি থেকে এসে আমাদের উপর অতর্কিত ভাবে হামলা চালায়।
ছেলে মোশাররফ আমাদের পরিবারের খুটিনাটি বিষয় নিয়ে শ্বশুরবাড়িতে সংবাদ দিয়ে তার শশুর ও শ্যালকদের এনে আমাদের উপর একাধিকবার অত্যাচার এবং অপমানিত করেছে । বুধবার ২৫ আগস্ট সকালে মোশারফের নির্মাণাধীন ভবনের শ্রমিক কাজ করা অবস্থায় মোশাররফ ও আমার দুই ছেলের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে মোশারফ সহ হামলা চালিয়ে আমাদেরকে আহত করেছে।
আহত পরিবারের পূর্বপাশের বাড়ি মালিক কাশেম মিয়া প্রত্যক্ষদর্শী দেলোয়ার জানান আহত মজিবুর রহমানের তিন ছেলের মধ্যে মোশারফ শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন নিয়ে তার বাবা-মা ও ভাইদের উপর জোরপূর্বক একাধিকবার আক্রমণ চালিয়েছে। মোশাররফের সংবাদ পেলেই তার শশুর এবং শ্বশুরবাড়ির লোকজন এসে তাদের পরিবারের উপর অত্যাচার করে।
বিবাদমান বাড়িতে নির্মাণাধীন কাজে নিয়োজিত কাউসার ও শাকিল জানান বাড়ির বাহিরে কি হয়েছে বিষয়টি জানা নাই। কাজ করা অবস্থায় হানিফ ,জয়নাব আলী পাশে দাঁড়ানো ছিল। মুশারফের শালা বাড়িতে উপস্থিত হওয়ার পর মারামারি শুরু হয়ে যায়।
মোশারফের শশুর আশরাফ আলী জানান আমার ছেলে রিয়াজ বেই মজিবুর রহমানের বাড়িতে আসলে কথাকাটাকাটির এক পর্যায়ে ছেলে রিয়াজ কে মারধর করার চেষ্টা করলে এই ঘটনা ঘটে। মারামারির সময় ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম না। গজারিয়া থানা এস আই আনিস জানান অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, মারামারির ঘটনাটি সত্য।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com