ঢাকা    বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
ভিশন বাংলা ২৪

কালাই রুটিতে ২০ বছর ধরে চলে মিনার সংসার

কালাই রুটিতে ২০ বছর ধরে চলে মিনার সংসার
রাজশাহী সার্কিট হাউসের পাশে পদ্মাপাড়ের শিমলা পার্ক এলাকায় ২০ বছর ধরে কালাই রুটি বিক্রি করছেন মিনা বেগম (৪২)। এ থেকে যে আয় হয় তা দিয়ে অভাব-অনটনে সংসার চলে তার। প্রতিদিন মিনা বেগমের দোকানে কালাই রুটি খান দিনমজুর থেকে শুরু করে অবস্থাপন্ন লোকরা। সম্প্রতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুই দফায় তার দোকানে রুটি খান। দ্বিতীয়বার মিনার দোকানে কালাই রুটি খেতে এসে তার এক ছেলেকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। ছেলে চাকরি পেলে সংসারের অভাব দূর হবে, সেই আশায় এখন বুক বেঁধে আছেন সংগ্রামী এই নারী। নগরীর শ্রীরামপুর এলাকায় মিনার বাড়ি। স্বামী হাকিবুল ইসলাম। চার সন্তানের অভাব-অনটনের সংসার তাদের। হাকিবুল দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের রোগে ভুগছেন। কাজ করতে পারেন না। তাই নিজেই সংসারের হাল ধরেছেন মিনা।

ভিশন বাংলা ২৪

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

কালাই রুটিতে ২০ বছর ধরে চলে মিনার সংসার

প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০১৭

featured Image
রাজশাহী সার্কিট হাউসের পাশে পদ্মাপাড়ের শিমলা পার্ক এলাকায় ২০ বছর ধরে কালাই রুটি বিক্রি করছেন মিনা বেগম (৪২)। এ থেকে যে আয় হয় তা দিয়ে অভাব-অনটনে সংসার চলে তার। প্রতিদিন মিনা বেগমের দোকানে কালাই রুটি খান দিনমজুর থেকে শুরু করে অবস্থাপন্ন লোকরা। সম্প্রতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুই দফায় তার দোকানে রুটি খান। দ্বিতীয়বার মিনার দোকানে কালাই রুটি খেতে এসে তার এক ছেলেকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। ছেলে চাকরি পেলে সংসারের অভাব দূর হবে, সেই আশায় এখন বুক বেঁধে আছেন সংগ্রামী এই নারী। নগরীর শ্রীরামপুর এলাকায় মিনার বাড়ি। স্বামী হাকিবুল ইসলাম। চার সন্তানের অভাব-অনটনের সংসার তাদের। হাকিবুল দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের রোগে ভুগছেন। কাজ করতে পারেন না। তাই নিজেই সংসারের হাল ধরেছেন মিনা।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত