সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রখ্যাত কথাসাহিত্যিক বুদ্ধদেব গুহ আর নেই

প্রখ্যাত কথাসাহিত্যিক বুদ্ধদেব গুহ আর নেই

নিজস্ব প্রতিবেদক: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ মারা গেছেন।  রোববার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

ভারতের গণমাধ্যমে বলা হয়েছে, গত ৩১ জুলাই থেকে দক্ষিণ কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বুদ্ধদেব গুহ। সেখানেই রোববার রাতে নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চলতি বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হয়েছিলেন এই সাহিত্যিক। হাসপাতালেও ভর্তি করা হয় তাকে। ওই সময় ৩৩ দিন লড়াইয়ের পর করোনামুক্ত হয়ে বাড়ি ফেরেন তিনি।  হাসপাতাল থেকে বলা হয়, শ্বাসকষ্টজনিত সমস্যার পাশাপাশি বুদ্ধদেবের মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়েছিল। এ ছাড়া তার লিভার এবং কিডনিতেও সামান্য সমস্যা ছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা।  বুদ্ধদেব গুহর প্রথম প্রকাশিত গ্রন্থ ‘জঙ্গল মহল’। এছাড়া, ‘মাধুকরী’, ‘কোজাগর’, ‘অববাহিকা’, ‘আয়নার সামনে’ ‘বাবলি’র মতো উপন্যাস উপহার দিয়েছেন পাঠকদের। কিশোর সাহিত্যেও ছিলো তার অবাধ বিচরণ। ‘হলুদ বসন্ত’ উপন্যাসের জন্য তিনি ১৯৭৭ সালে আনন্দ পুরস্কার পেয়েছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com