সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
পুত্র ও প্রেমিককে সঙ্গে নিয়ে বাড়ি ফিরলেন নুসরাত

পুত্র ও প্রেমিককে সঙ্গে নিয়ে বাড়ি ফিরলেন নুসরাত

অনলাইন ডেস্ক: হাসপাতাল থেকে নবজাতক কোলে বেরিয়ে এলেন যশ দাশগুপ্ত, পাশে মা নুসরাত জাহান। ধীরে ধীরে চারপায়ে তিনজনে এগিয়ে গেলেন গাড়ির দিকে। গাড়িতে ওঠার সময় উপস্থিত জনতার উদ্দেশ্যে নমস্কার জানালেন নুসরাত। এভাবেই হাসপাতাল থেকে বেরিয়ে বাড়ি ফিরলেন তিন তারকা। গত বৃহস্পতিবার, কলকাতার এক বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান। হাসপাতালে নেওয়া থেকে শুরু করে পুরোটা সময় সাথে ছিলেন তার প্রেমিক যশ দাশগুপ্ত। গতকাল রবিবার ছাড়া পাওয়ার কথা থাকলেও একদিন পরেই পুত্র ও প্রেমিককে বাড়ি ফিরলেন নুসরাত।

ভারতীয় পত্রিকা আনন্দবাজার অনলাইনকে শিশু চিকিৎসক শান্তনু রায় জানিয়েছিলেন, জন্মের পর থাইরয়েড, ক্যালসিয়াম, বিলিরুবিন-সহ নুসরাতের শিশুর বেশ কয়েকটি পরীক্ষা করানো হবে। পরীক্ষার ফল  স্বাভাবিক থাকলেই মা এবং সন্তানকে ছেড়ে দেওয়া হবে। ওদিকে, জন্মের পর থেকেই শিশুকে স্তন্যপান করাচ্ছেন নুসরাত। জন্মের সময় শিশুর ওজন ছিল ২.৯ কেজি। ছেলেকে জন্মের পর নার্সারিতেও রাখতে দেননি বলে জানায় হাসপাতাল সূত্র।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com