ঢাকা    শুক্রবার, ০৫ জুন ২০২৬
ভিশন বাংলা ২৪

সবাই মিলেই প্রকৃতিকে রক্ষা করতে হবে: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, সকল অন্যায় ও অবৈধ দখলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, সবাই মিলেই প্রকৃতিকে রক্ষা করতে হবে।

আজ বুধবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষ্যে কুড়িল ফ্লাইওভার লেকে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে ডিএনসিসি এলাকায় মৎস্য অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করার পর প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। ডিএনসিসি মেয়র বলেন, এবারের জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’। এই প্রতিপাদ্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সময়োপযোগী।

মোঃ আতিকুল ইসলাম বলেন, আমরা মাছে ভাতে বাঙ্গালী, আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় প্রায় ৬০ শতাংশ প্রাণিজ আমিষের জোগান দেয় মাছ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সময়োপযোগী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নের ফলেই বাংলাদেশ মাছসহ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে।

আতিকুল ইসলাম কুড়িল ফ্লাইওভার লেকের চমৎকার পরিবেশের জন্য স্থানীয় কাউন্সিলরসহ এলাকাবাসীকে আন্তরিক ধন্যবাদ জানান এবং লেকটিকে ঘিরে দৃষ্টিনন্দন ওয়াক‌ওয়ে নির্মাণের জন্য ডিএনসিসি থেকে প্রয়োজনীয় বরাদ্দ দেয়ার ঘোষণা দেন।

তিনি বলেন, গুলশান, বনানী ও বারিধারার মতো অভিজাত এলাকার বিলাসবহুল ভবনগুলোর পয়ঃনিষ্কাশন লাইন পাইপের মাধ্যমে জলাশয়ে উন্মুক্ত করা হয়েছে যা খুবই দুঃখজনক। আগামী শীতকালেই জলাশয়ে উন্মুক্ত করা পয়ঃনিষ্কাশন লাইনের পাইপগুলো কলাগাছ দিয়ে বন্ধ করে দেয়া হবে।

উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএনসিসি মেয়র বলেন, নগরবাসীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ডিএনসিসির পক্ষ থেকে বাজারগুলোতে মোবাইল কোর্ট পরিচালনার ব্যবস্থাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

ভিশন বাংলা ২৪

শুক্রবার, ০৫ জুন ২০২৬

সবাই মিলেই প্রকৃতিকে রক্ষা করতে হবে: মেয়র আতিক

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২১

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত