বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
আবারও প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইলেন পরীমণি

আবারও প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইলেন পরীমণি

বিনোদন প্রতিবেদ: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে বাসায় ফিরেছেন। তিনি বর্তমানে শুটিংয়ে ফেরার অপেক্ষায় আছেন। এরই মধ্যে আজ আবারও আলোচনায় এলেন এক স্ট্যাটাসে। পরী দাবি করেছেন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আজ (৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে স্ট্যাটাসে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা, আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন। রাস্তায় মানুষগুলোও এতো অনিরাপদ নয়। একবার একটু দেখেন না আমার দিকে, কি করে বেঁচে আছি।‘

তবে কি কারণে অনিরাপদ সে বিষয়ে কিছু বলেননি পরীমণি।

গত ৪ আগস্ট মাদকের মামলায় গ্রেফতার হন পরীমণি। ২৭ দিন আটক থাকার পর ১ সেপ্টেম্বর জামিনে ছাড়া পেয়েছেন তিনি। বর্তমানে বনানীতে নিজের বাড়িতেই অবস্থান করেছেন এই নায়িকা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com