শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
‘সরকারের অন্ধ সমালোচনা বিএনপির জন্য ফ্রাংকেনস্টাইন হয়ে দাঁড়িয়েছে’

‘সরকারের অন্ধ সমালোচনা বিএনপির জন্য ফ্রাংকেনস্টাইন হয়ে দাঁড়িয়েছে’

নিজস্ব প্রতিবেদক: ‘অন্ধ সমালোচনা আর বিষোদগারের রাজনীতি বিএনপির জন্য ফ্রাংকেনস্টাইন হয়ে নিজেদেরই আঘাত করছে। দলটি যে অপরাজনীতি অব্যাহত রেখেছে, তাতে তাঁরা ক্রমশ হতাশার গভীরেই নিমজ্জিত হচ্ছেন।’

আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) নিজের বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা বলছেন রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে- এমন বক্তব্য শুনে মনে হয় তাঁরা এখন নিজেদের ভাবনা ছেড়ে দিয়ে আওয়ামী লীগকে নিয়ে ভাবতে শুরু করেছেন। এসব আষাঢ়ে গল্পের অবতারণা করে তারা আত্মতুষ্টি বোধ করছেন।’ তিনি বলেন, ‘নিজেদের চরম ব্যর্থতা ঢাকতে এসব কাল্পনিক ও অন্তঃসারশূন্য বাক্য-চর্চা বিএনপির পুরোনো অভ্যাস।’

ওবায়দুল কাদের মনে করেন, বিএনপি যে অপরাজনীতি রাজনীতি অব্যাহত রেখেছে তাতে তাঁরা ক্রমশ হতাশার গভীরেই নিমজ্জিত হচ্ছেন।

সাম্প্রদায়িক উগ্রবাদ আর স্বাধীনতার পরাজিত শত্রুদের সঙ্গে সখ্য করতে গিয়ে বিএনপি এখন নিজ চরিত্র হারিয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘অন্ধ সমালোচনা আর বিষোদগার রাজনীতি ফ্রাংকেনস্টাইন হয়ে নিজেদেরই আঘাত করছে।’

‘মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা যত কথাই বলেন না কেন, জনপ্রত্যাশা থেকে ছিটকে পড়ে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা পেতে মরিয়া বিএনপির নেতাকর্মীরা এখন গণহতাশায় ভুগছেন’ বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপির জনসমর্থন তলানিতে পৌঁছে যাওয়ায় তারা আওয়ামী লীগকে দেউলিয়া হয়ে গেছে বলে যে দিবাস্বপ্ন দেখছেন তা তাঁদের ভাবনায় জনপ্রত্যাখ্যান থেকে সৃষ্ট প্রলাপ মাত্র।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগ কোনো ভূঁইফোড় সংগঠন নয় যে, কারো যোগসাজশে দেশ চালাতে হবে। শেখ হাসিনা জনমানুষের আস্থা এবং সমর্থন নিয়েই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’

‘এদেশের মানুষ জানে আওয়ামী লীগ শোষণ করে না বরং দেশকে শোষণমুক্ত করেছে’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘জনগণের সম্পদ লুটপাট করে না বরং মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করেছে আওয়ামী লীগ।’ তাঁর দাবি, আওয়ামী লীগ গঠনতন্ত্রনির্ভর সুশৃঙ্খল এবং গণতান্ত্রিক দল। অভ্যন্তরীণ গণতন্ত্রচর্চায় আওয়ামী লীগ সব দলের চেয়ে এগিয়ে।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com