বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
৯ উপজেলা ও এক পৌরসভায় আ.লীগের মনোনয়ন পেলেন যারা

৯ উপজেলা ও এক পৌরসভায় আ.লীগের মনোনয়ন পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার জনপ্রতিনিধি নির্বাচনে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে গণভবনে দলটির মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় ৯টি উপজেলা ও ১টি পৌরসভায় উপ-নির্বাচনে মনোনীত প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়। এছাড়া কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচনের প্রার্থীও ঘোষণা করা হয়।

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

এছাড়া যশোর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদ নাজমা সরোয়ার, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদে মো. সামসুল ইসলাম ভূঁইয়া, নরসিংদীর সদর উপজেলা পরিষদে আফতাব উদ্দিন ভূঞা, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদে মো. রকিবুল হাসান শিবলী, নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা পরিষদে মো. রাব্বানী জব্বার, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদে ভানু লাল রায়, চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদে নাছরিন জাহান চৌধুরী, ফেনীর সদর উপজেলা পরিষদে শুসেন চন্দ্র শীল আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

পাশাপাশি রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদে মো. অয়েজ উদ্দিন বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৩ নং ওয়ার্ড কাউন্সিলের উপ-নির্বাচনে মো. জিয়াউল হককে মনোনয়ন দেয়া হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com