ঢাকা    বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

অপহরণের একমাস পর দশম শ্রেণীর স্কুলছাত্রী উদ্ধার, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: অপহরণ হওয়ার একমাস পর বগুড়ার শেরপুরে দশম শ্রেণীর এক ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের স্যানালপাড়াস্থ বৈকাল বাজার সংলগ্ন একটি বাসায় এই অভিযান পরিচালিত হয়। অপহরণের ঘটনায় গ্রেপ্তার যুবকের নাম রাকিবুল ইসলাম রাকিব (২১)। সে উপজেলার কুসুম্বী ইউনিয়নের দারুগ্রাম পশ্চিমপাড়ার জাকির হোসেনের ছেলে। বর্তমানে শহরের স্যানালপড়ার মোহাম্মদ আহসান উল্লাহর বাসায় ভাড়া থাকেন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুর কাঁঠালতলা গ্রামের আনোয়ার হোসেন মোল্লার মেয়ে (১৬) স্থানীয় শেরউড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীতে পড়াশোনা করেন। কিন্তু স্কুলে আসা-যাওয়ার পথে ওই স্কুলছাত্রীকে উত্যক্ত করতে থাকে বখাটে রাকিবুল ইসলাম রাকিব। এমনকি প্রেম ও বিয়ের প্রস্তাব দেয় তাকে। এতে রাজী না হওয়ায় বিগত ১৫ আগস্ট সন্ধ্যার দিকে হামছায়াপুর এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে অপহরণ করা হয়। বখাটে রাকিব বেশকয়েকজন বখাটে যুবকের সহযোগিতায় এই ঘটনাটি ঘটায়। সেই সঙ্গে দীর্ঘ একমাস বখাটে রাকিব শহরের একটি বাসায় জোরপূর্বক ওই স্কুলছাত্রীকে আটকে রাখে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই অপহরণ হওয়া স্কুলছাত্রীকে উদ্ধারে অভিযান চালিয়েছে পুলিশ। একপর্যায়ে অভিযানের সফলতা এসেছে। অপহৃত ছাত্রীকে উদ্ধারের পাশাপাশি মূল অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন সংশোধনী আইনের অপহরণ ও সহায়তার অপরাধে মামলা নেওয়া হয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃতকে বগুড়ায় আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

ভিশন বাংলা ২৪

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

অপহরণের একমাস পর দশম শ্রেণীর স্কুলছাত্রী উদ্ধার, যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২১

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত