বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
শাহজালালে ১২ কোটি টাকা সমমূল্যের বিদেশি মুদ্রা জব্দ

শাহজালালে ১২ কোটি টাকা সমমূল্যের বিদেশি মুদ্রা জব্দ

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে ১২ কোটি টাকা মূল্যের বিদেশি মুদ্রা জব্দ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সোমবার রাতের ওই ঘটনায় জড়িত অভিযোগে হাসান আলী নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য জানান।

তিনি বলেন, তৈরি পোশাক রপ্তানির আড়ালে বৈদেশিক মুদ্রা পাচারের চেষ্টাকালে সোমবার রাতে বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি বাক্স থেকে ৫৪ লাখ ৭৫ হাজার সৌদি রিয়াল ও ২০ হাজার ২০০ সিঙ্গাপুরি ডলার জব্দ করা হয়। যা বাংলাদেশি মুদ্রায় ১২ কোটি টাকা সমমূল্যের।

এ ঘটনায় এখনও থানায় কোনো মামলা হয়নি বলে জানান তিনি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান বলেন, সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এসব মুদ্রা বিদেশে পাচারের চেষ্টা চলছিল। কার্টনের ভেতরে রিয়ালগুলো কার্বন পেপারে মোড়ানো ছিল। ফ্রেইটার প্রতিষ্ঠান স্টার এক্সপ্রেস লাইনের চালান থেকে মুদ্রা পাওয়া যায়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com