সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
নতুন সংসারে মা হতে যাচ্ছেন শখ

নতুন সংসারে মা হতে যাচ্ছেন শখ

বিনোদন ডেস্ক: বিজ্ঞাপন ও টিভি নাটকে এক ছিলেন উজ্জ্বল নক্ষত্রের মতো। এরপরে বিয়ে করে হঠাৎ সেই নক্ষত্রর আলো কমে যায়।  ২০১৫ সালের ৭ জানুয়ারিতে মডেল-অভিনেতা নিলয় আলমগীরকে বিয়ে করেন শখ। কিন্তু বিয়ের দুই বছরের মধ্যে তাদের সেই সংসার ভেঙে যায়।

২০২০ সালের ১২ মে দ্বিতীয় বিয়ে করেন শখ। তার স্বামীর নাম রহমান জন। তিনি পেশায় ব্যবসায়ী। বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে। বর্তমানে শখ সেখানেই অবস্থান করছেন। মাঝে মাঝে রাজধানীর উত্তরায়ও নিজেদের বাসাতেও থাকেন।

মিডিয়ার অন্তরালে চলে যাওয়া শখ জানালেন নতুন খবর। মা হতে যাচ্ছেন তিনি। শখ বিষয়টি নিশ্চিত করে বলেনব, এটা আমার জীবনের সেরা মুহূর্ত। আমার দিন কেটে যায় একটা নতুন মানুষের কথা ভাবতে ভাবতে। আমাকে এই দীর্ঘসময় ধরে দেখভাল করা চিকিৎসক বলেছেন মনটাকে একদম ফ্রেশ রাখতে। আমি সময়টাকে উপভোগ করছি।’ অনাগত সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন শখ।

মাস কয়েক আগে হঠাৎ করেই শখের ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ হ্যাকড হয়ে যায়। সে ঘটনায় খুব কষ্ট পেয়েছিলেন তিনি। এই সময়টায় মাতৃকালীন অবসরে থাকার কারণে এসব সামাজিক মাধ্যম নিয়ে তিনি নিজেও খুব একটা ভাবেননি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com