বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ২

চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক: বিজ্ঞাপনের মাধ্যমে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রাজধানীর ভাটারায় আস্থা গেটওয়ে লিমিটেড নামের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বুধবার তাঁদের গ্রেপ্তার করা হয়।

রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ অভিযানের তথ্য জানান অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আস্থা গেটওয়ের চেয়ারম্যান মো. আল আমিন (৪৮) এবং এমডি হারুনর রশীদ বাদল (৪৩)।

ইমাম হোসেন জানান, ভুয়া কম্পানি খুলে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছিলেন ওই দুজন। চাকরির বিজ্ঞাপন দেখে আগ্রহীরা যোগাযোগ করলে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে মোটা অংকের অর্থ হাতিয়ে নিতেন গ্রেপ্তার ব্যক্তিরা। তাঁদের কাছ থেকে ইমেক্স ম্যানপাওয়ার রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের ২৪টি ভুয়া নিয়োগপত্র, চাকরিপ্রার্থীদের আবেদন ফরম, চাকরিপ্রার্থীদের নিবন্ধন ফরম, জীবনবৃত্তান্ত, ভিজিটিং কার্ডসহ আরো মালপত্র উদ্ধার করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com