শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ভারতে পাচার হওয়া ৩৭ বাংলাদেশী কিশোর-কিশোরী ও নারীকে বেনাপোলে হস্তান্তর

ভারতে পাচার হওয়া ৩৭ বাংলাদেশী কিশোর-কিশোরী ও নারীকে বেনাপোলে হস্তান্তর

বেনাপোল প্রতিনিধি : ৩ বছর পর বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ভারতে পাচার হওয়া ৩৭ জন বাংলাদেশি কিশোর-কিশোরী ও নারী। ভালো কাজের প্রলোভনে পড়ে দালালের মাধ্যমে অবৈধ পথে এসব কিশোর-কিশোরী বিভিন্ন সময়ে ভারতে যায়।  ফেরত আসাদের মধ্যে রয়েছে ২১ কিশোর, ১২ কিশোরী ও ৪ নারী।
২০ সেপ্টেম্বর সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন ।
এ সময় চেকপোস্টে উপস্থিত ছিলেন, কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাই কমিশনের ফাস্ট সেক্রেটারি (পলিটিক্যাল) শামিমা ইসলাম স্মৃতি, শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, জাস্টিস এন্ড কেয়ারের সিনিয়ার প্রোগ্রামার অফিসার মুহিত হোসেন।
ফেরত আসা ৩৭ জনের মধ্যে মানবাধিকার সংস্থা জাস্টিস এন্ড কেয়ার ১৯ জন, রাইটস যশোর ১৬ জন ও জাতীয় মহিলা আইনজীবি সমিতি ২ জনকে গ্রহণ করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।
দেশে ফিরে আসা কিশোর-কিশোরীরা ও নারীরা হলেন. কুমিল্লার সাহান হাওলাদার, খুলনার আনন্দ মন্ডল, মুস্তাফিজুর রহমান, শিমুল শেখ, আবুল হাসান ও মোস্তফা গাজী, যশোরের আয়শা শেখ, জেসমিন বিবি, রুহুল হোসেন, রাকিব শেখ, শাকিল শেখ ও শাকিব হাসান, গোপালগঞ্জের জোবায়ের সরদার, বাগেরহাটের লাবনি আক্তার, রহিমা খান, রাকিব, শাহিল ফারাজি, আবু সালে শেখ, শহিদুল, রাকিব হাওলাদার, মুন্সিগঞ্জের আরিন বাইদা, সাতক্ষীরার মাজেদা খাতুন, সুশান্ত মন্ডল, হালিমা খাতুন, ঠাকুরগাঁওয়ের নিত্যনন্দ রায়, রাজবাড়ির প্রিয় বালা, সুনামগঞ্জের আমেনা খাতুন, পিরোজপুরের মুক্তা আক্তার, নড়াইলের নিশা আক্তার, আবু বক্কর, বিদি খাতুন, রাজশাহীর রোমী খাতুন, ফরিদপুরের নারগিস খাতুন, বরিশালের জুয়েল সরদার, কুড়িগ্রামের শাহজালাল ও পিরোজপুরের রিয়া খাতুন।
জাস্টিস এন্ড কেয়ারের সিনিয়ার প্রোগ্রামার অফিসার মুহিত হোসেন জানান, সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে বিভিন্ন সময় ভালো কাজের কথা বলে এসব কিশোর-কিশোরী ও নারীদের ভারতে পাচার করে দালালরা। পরে তাদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হয়। ভারতীয় পুলিশ পাচারকারীদের কাছ থেকে তাদের উদ্ধার করে আদালতে পাঠায়। সেখান থেকে তাদের আশ্রয় হয় ভারতীয় এনজিও সংস্থার শেল্টার হোমে। পরে উদ্ধার হওয়ারা বাংলাদেশি কিনা তা যাচাই করা হয়। প্রয়োজনীয় কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে  এরা দেশে ফিরেছেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবিব জানান, সীমান্ত পথে বিভিন্ন সময়ে ভারতে পাচার হওয়া ৩৭ জন কিশোর-কিশোরী ও নারীরা ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ দেশে ফিরে এসেছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে তাদের নেওয়া হবে পোর্ট থানায়। সেখান থেকে তাদেরকে তিনটি বেসরকারী এনজিও সংস্থার হাতে তুলে দেওয়া হবে।
রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক জানান, ফেরত আসা ৩৭ জনকে বেনাপোল পোর্ট থানা থেকে যশোর বিভিন্ন শেল্টার হোমে রাখা হবে। পরে অভিভাবকদের মাধ্যমে পরিচয় নিশ্চিত হয়ে তাদের হাতে তুলে দেওয়া হবে বলে জানান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com