বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
টাঙ্গাইলে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

টাঙ্গাইলে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতি উপজেলায় বাস, ট্রাক ও কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধলাঢেংগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রেজাউল করিম জানান, সকালে উত্তরবঙ্গ থেকে একটি যাত্রীবাহী বাস কালিহাতি উপজেলার ধলাঢেংগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের ও পার্শ্বরাস্তা থেকে আসা একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন আরও ৩ জন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে একজনের মরদেহ এবং আহত অবস্থায় অপর তিনজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর একজন এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছু সময় পর আরও একজনের মৃত্যু হয়। এছাড়া আহত অপর ব্যক্তি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

সফিকুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com