মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাজধানীতে ট্রাকের ধাক্কায় ট্রাফিক কনস্টেবল নিহত

রাজধানীতে ট্রাকের ধাক্কায় ট্রাফিক কনস্টেবল নিহত

রাজধানীর মিরপুরে ট্রাকের ধাক্কায় আবদুল মজিদ (৩৫) নামের এক ট্রাফিক কনস্টেবল নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে মিরপুর টেকনিক্যাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

ট্রাফিক সার্জেন্টের এসআই মনিরুল ইসলাম জানান, সকালে টেকনিক্যাল মোড়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছিলেন আবদুল মজিদ। এ সময় একটি ট্রাক সিগন্যাল অমান্য করে তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এসআই মনিরুল আরো জানান, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com