বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৫২

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৫২

ডেস্ক নিউজ: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (২৫ সেপ্টেম্বর) ভোর ছয়টা থেকে রোববার (২৬ সেপ্টেম্বর) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ৫২ জনের কাছ থেকে ৪ হাজার ৪২৫ ইয়াবা, ৫৬৩ গ্রাম হেরোইন, ২ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ৬০ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com