বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদী জেলা হাসপাতালে ডিবির ঝটিকা অভিযান: দালাল চক্রের ৪ সদস্য আটক, কারাদণ্ড ও জরিমানা শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টির সাপোর্টে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার নির্দেশ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে পিরোজপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঈদে উপচে পড়া ভিড়ে মুখর নরসিংদীর ড্রিম হলিডে পার্ক বগুড়ায়‘সাংবাদিকতার একাল-সেকাল’ শীর্ষক আলোচনা সভা ২০ বছরের প্রবাস সংগ্রাম—আজ কোটিপতি, তবু হৃদয় জুড়ে মানুষের জন্য ভালোবাসা পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন

মুফতি কাজী ইব্রাহিম আটক

নিজস্ব প্রতিবেদক: আলোচিত ইসলামি বক্তা মুফতি কাজী ইব্রাহিমকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল সোমবার দিবাগত রাতে মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের একটি বাসা থেকে মুফতি কাজী ইব্রাহিমকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, তাকে আটক করে ডিবি কার্যালয়ে হেফাজতে নেওয়া হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঠিক কী কারণে তাকে ডিবি পুলিশ আটক করেছে জানতে চাইলে হাফিজ আক্তার বলেন, জিজ্ঞাসাবাদ শেষে পরে আপনাদের জানানো হবে।

ডিবি পুলিশের একটি সূত্র জানায়, মুফতি ইব্রাহিম ফেসবুক, ইউটিউবসহ তার ওয়াজে উল্টাপাল্টা কথা বলে আসছেন। যা নিয়ে আলোচনা-সমালোচনা, বিতর্ক হচ্ছে। সেসব বিষয় যাচাই-বাছাই করতে তাকে আজ ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য, মুফতি ইব্রাহিমের বক্তব্যের অনেক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। আলোচনা-সমালোচনা হয়েছে অনেক। তিনি করোনাভাইরাসের টিকা আবিষ্কারের সূত্র দেওয়া থেকে শুরু করে বিজ্ঞানসহ নানা বিষয়ে ওয়াজ করেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com