সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
কাল মুক্তি পাচ্ছে মোশাররফ করিমের ‘দ্য ব্রোকার’

কাল মুক্তি পাচ্ছে মোশাররফ করিমের ‘দ্য ব্রোকার’

বিনোদন ডেস্ক: আগামীকাল ভারতীয় ওয়েব প্ল্যাটুফরমে মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম ‘দ্য ব্রোকার।’ মুনতাহা বৃত্তার রচনায় এটি নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ।

এর গল্পে দেখা যায়, জামিল আর মনির ছিমছাম একটা সংসার। জামিল সব সময় নিজেকে নিয়ে হীনমন্যতায় ভোগে। অনেক কিছুই করার চেষ্টা করে সে জীবনে, কিন্তু কোন কিছুই তার হয় না। সিডির দোকান, ব্যান্ড পার্টি, পেপার বিক্রি, কি না করেনি জীবনে। শেষ পর্যন্ত জামিল আর তার এক ছোট ভাই ফ্ল্যাট ভাড়া, বিক্রি সহ এ ধরনের নানা দালালির সাথে জড়িয়ে পড়ে। দালাল বলতে নারাজ জামিল, সে নিজেকে ব্রোকার বলতেই স্বাচ্ছন্দ বোধ করে।

একটু করে ভাগ্য পরিবর্তন হতে থাকে,সংসারে আসে এক কন্যা সন্তান। বিধি বাম তাদের একমাত্র কন্যা শারীরিক ভাবে অসুস্থ। তার পরও এই নিয়ে চলে যাচ্ছিলো, নতুন এক ভাড়াটিয়াকে নতুন বাসায় উঠিয়ে মোটা অঙ্কের বোনাস পেয়ে যখন খুশি তখনই খবর আসে তার সন্তান হার্টের একটা সমস্যায় ভুগছে, অপারেশনে দরকার অনেক টাকা। এমন একটা বিপদে, একটা অনৈতিক কাজে অফার আসে অর্থের। জামিল এখন নিজের মুখোমুখি সন্তান নাকি নৈতিকতা বিসর্জন কোন পথে যাবে জামিল?  এমনই একটা গল্প নিয়ে দ্যা ব্রোকারের গল্প এগিয়ে চলে।

ব্রোকার নাম ভুমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম,  সাথে আছে নাজিয়া হক অর্ষা, শহিদুল্লাহ সবুজ, মীর রাব্বি,  সাথি মাহমুদ। এটি ভারতীয় ওটিটি ফ্ল্যাটফর্মে অবমুক্ত হবে আগামীকাল।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com