বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
বরিশালে পত্রিকা অফিসে ঢুকে হামলা, সম্পাদকসহ তিন সাংবাদিককে কুপিয়ে আহত

বরিশালে পত্রিকা অফিসে ঢুকে হামলা, সম্পাদকসহ তিন সাংবাদিককে কুপিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক: বরিশালে একটি স্থানীয় দৈনিক পত্রিকা অফিসে ঢুকে পত্রিকাটির সম্পাদক আলম রায়হানসহ তিনজনকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।

গতকাল শনিবার (২ অক্টোবর) রাত ৮টার দিকে নগরীর বটতলা এলাকায় অবস্থিত জেলা পরিষদের মার্কেটের পেছনে ‘দৈনিক দখিনের সময়’ পত্রিকা কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। আহত আলম রায়হানকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন দৈনিক দখিনের সময়’র বরিশাল বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার হাফিজ উদ্দিন ও সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ প্রতিনিধি মশিউর রহমান। জমি সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে এ হামালার ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

আহত মশিউর রহমান বলেন, ‘অফিসের সামনের জায়গাটায় পানি জমলে সেখানে বালু ফেলছিলেন দুই শ্রমিক। এসময় তৌহিদ, উজ্জ্বল, সিদ্দিকসহ ১০-১২ জন লোক এসে শ্রমিকদের মারধর করে একটি ডোবায় ফেলে দেন। দৈনিক দখিনের সময় পত্রিকার সম্পাদক আলম রায়হান তাঁদেরকে উদ্ধার করতে গেলে তাঁকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। পরে সন্ত্রাসীরা পত্রিকা অফিসে ঢুকে সাংবাদিক হাফিজ ও আমাকে মারধর করেন। গুরুতর অবস্থায় আলম রায়হানকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে হামলাকারীদের সঙ্গে সাংবাদিক আলম রায়হানের জমিসংক্রান্ত বিরোধ চলছে। আলম রায়হানের ওপর হামলা করে হামলাকারীরা তাদের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করে পুলিশে খবর দেন। কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই অভিযোগকারীরাই সাংবাদিক আলম রায়হান ও তাঁর অফিসে হামলা করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

১৯৮১ সালে সাপ্তাহিক সুগন্ধায় চিফ রিপোর্টার জনপ্রিয় ‘গেদুচাচার খোলা চিঠি’র লেখক আলম রায়হান সাপ্তাহিক সুগন্ধা, সুগন্ধা কাগজ, আমাদের সময়, আমাদের অর্থনীতি, দৈনিক যায়যায় দিন এবং বাংলা ভিশন ও মাই টিভিতে কাজ করেছেন। বর্তমানে তাঁর সম্পাদনায় বরিশাল থেকে ‘দৈনিক দখিনের সময়’ নামের একটি স্থানীয় দৈনিক নিয়মিত প্রকাশিত হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com