বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
মিরপুরে ৩ ছাত্রী নিখোঁজের ঘটনায় মামলা: গ্রেপ্তার ৪

মিরপুরে ৩ ছাত্রী নিখোঁজের ঘটনায় মামলা: গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় তিন ছাত্রী নিখোঁজের ঘটনায় করা মামলার পরিপ্রেক্ষিতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত চারজনের সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

রোববার (৩ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, গতকাল শনিবার ২ অক্টোবর এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে, মামলা নম্বর ৬। মামলাটি দায়ের করেন নিখোঁজ এক শিক্ষার্থীর বড় বোন।

তিনি বলেন, নিখোঁজের ঘটনায় মামলার পরিপ্রেক্ষিতে, মো. তরিকুল্লাহ (১৯), মো. রকিবুল্লাহ (২০), জিনিয়া ওরফে টিকটকার জিনিয়া রোজ (১৮) ও শরফুদ্দিন আহম্মেদ অয়নকে (১৮) এজাহারনামীয় আসামিসহ আরও চারজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। গ্রেপ্তার হওয়া চারজন মানবপাচার চক্রের সাথে জড়িত বলেও দাবি করে আসছেন নিখোঁজ শিক্ষার্থীদের পরিবার।

বৃহস্পতিবার ৩০ সেপ্টেম্বর পল্লবী এলাকা থেকে তিন শিক্ষার্থী বিদেশ দেয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। নিখোঁজ হওয়ার পর এক ছাত্রীর মা লিখিত অভিযোগে বলেছিলেন বাসা থেকে বেরোনোর সময় তার মেয়ে ছয় লাখ টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন নিয়ে গেছে। আরেকজন আড়াই ভরি স্বর্ণালংকার এবং অপরজন ৭৫ হাজার টাকা নিয়ে গেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com